আপনার কার্ট (0)

Empty Cart

আপনার কার্ট খালি

আমাদের পথচলা

বাংলার ঐতিহ্যের সাথে আধুনিকতার এক নান্দনিক মেলবন্ধন তৈরির স্বপ্ন নিয়ে 'চারুকথন'-এর যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি, একটি শাড়ি কেবল পোশাক নয়, বরং একজন নারীর ব্যক্তিত্ব, আভিজাত্য ও বাঙ্গালী সংস্কৃতির প্রতিফলন। বিশেষ করে আমাদের দেশীয় সুতি শাড়ির যে চিরচেনা আরাম আর স্নিগ্ধতা, তাকেই নতুনভাবে তুলে ধরতে কাজ করে যাচ্ছে চারুকথন

Our goal

আমাদের লক্ষ্য

আমাদের প্রধান লক্ষ্য হলো বাংলার হারিয়ে যাওয়া কারুশিল্প ও সুতি বস্ত্রের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। তৃণমূল পর্যায়ের দক্ষ তাঁতিদের নিপুণ হাতে তৈরি প্রতিটি শাড়ি সরাসরি আপনার কাছে পৌঁছে দেওয়াই চারুকথনের অঙ্গীকার। আমরা চাই, প্রতিটি নারী যেন সাশ্রয়ী মূল্যে আভিজাত্য এবং সর্বোচ্চ গুণমানসম্পন্ন দেশি শাড়ির স্নিগ্ধতা অনুভব করেন।

কেন চারুকথন আপনার জন্য?

খাঁটি দেশি সুতি

আমরা বাছাইকৃত প্রিমিয়াম কোয়ালিটির সুতি সুতা ব্যবহার নিশ্চিত করি, যা গরমেও দেয় অতুলনীয় আরাম

কারিগরী শিল্প

প্রতিটি শাড়িতে থাকে বাংলার দক্ষ কারিগরদের হাতের ছোঁয়া ও শৈল্পিক কারুকাজ।

নিজস্ব ডিজাইন

চারুকথনের প্রতিটি ডিজাইন অনন্য এবং সমসাময়িক ট্রেন্ডের সাথে মানানসই।

স্থায়িত্ব ও আভিজাত্য

আমরা রঙের গুণমান এবং টেকসই বুননের ওপর বিশেষ গুরুত্ব দিই।

কারিগরের নিপুণ ছোঁয়ায়

চারুকথনের প্রতিটি শাড়ির পেছনে জড়িয়ে থাকে শত শত তাঁতি ও কারিগরের পরিশ্রম আর ভালোবাসা। গ্রামীণ জনপদে ছড়িয়ে থাকা এই প্রতিভাবান শিল্পীদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যখন চারুকথন থেকে একটি শাড়ি কেনেন, তখন আপনি একটি প্রাচীন শিল্প ও তার পেছনের শিল্পীকেও সমর্থন করেন।

Traditional makeover

ঐতিহ্যের রঙে সাজুন প্রতিদিন

দেশি সাজ ও আভিজাত্যের নিজেকে খুঁজে পান নান্দনিকতার ঐশ্বর্যে। আমরা কেবল শাড়ি বিক্রি করি না বরং বলি বাঙালিয়ানার গল্প।

Daily tradition showcase

নিরাপদ পেমেন্ট

আপনার পেমেন্ট সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।

কাস্টমার সাপোর্ট

যেকোনো প্রয়োজনে আমাদের টিম আপনার পাশে আছে।

দেশব্যাপী ডেলিভারি

আমরা আমাদের অর্ডারকৃত পণ্য সারাদেশে দ্রুততার সাথে ডেলিভারি দিয়ে থাকি